সদ্য প্রকাশিত
জাতীয়

৪ মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড ৩ গ্রাম

নিউজ ডেস্ক১২ জুন ২০১৮১ মিনিট পড়া
৪ মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড ৩ গ্রাম

সিল্কসিটিনিউজ ডেস্ক: আকস্মিক টর্নেডোর আঘাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার  তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, তিল্লা ও নয়াভাঙ্গুনী গ্রামে আঘাত হানে টর্নেডো।

স্থানীয়রা জানান,  সোমবার রাত সাড়ে ৯ টার দিকে আকস্মিক আঘাত হানা ৪ মিনিট স্থায়ী টর্নোডোতে তিন গ্রামের প্রায় ২৩টি বসতঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছেন। এ সময় ঘরচাপায় আহত হয়েছেন অন্তত ৫জন। এর মধ্যে ৭টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৬টি বসতঘর। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

তিল্লা গ্রামের রেজাউল মিয়া বলেন, কিছু বুঝে ওঠার আগেই সব লণ্ডভণ্ড হয়ে গেল।

একই গ্রামের ফেরদাউস খলিফা বলেন, ‘টর্নেডো ঘরের ছাউনি-মাউনি( চালা) উড়াই লইয়া গ্যাছে।’  তিল্লা গ্রামের নাসির হাওলাদার ও নয়াভাঙ্গুণীর সেন্টুও একই কথা বলেন।

এ ব্যাপারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন কুমার ঘোষ বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও আমার দপ্তরের উপ-সহকারী প্রকৌশলীকে  টর্নেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তালিকা প্রস্তুতের কাজ শেষ হলেই আমরা জেলায় ফরোয়ার্ড করে পাঠিয়ে দেব। পরে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সমকাল