সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ঢাকায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক১০ জুন ২০১৮১ মিনিট পড়া
ঢাকায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর সবুজবাগে চোরের ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামে এক যুককের মৃত্যু হয়েছে।

রোববার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত রাহাত মিয়া সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার ছেলে।

সবুজবাগ থানার ডিউটি অফিসার সাইফুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে মাদারটেক নতুন রাস্তা এলাকার একটি বাড়িতে চোর প্রবেশ করে। এ বিষয়টি বাসার লোকজন টের পেয়ে চোরকে ধাওয়া দেয়। এসময় চোর রাহাতের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত রাহাতকে ঢামেকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।