বিজ্ঞান ও প্রযুক্তি

গিকবেঞ্চের সাইটে শাওমি এমআই এ২

নিউজ ডেস্ক৮ জুন ২০১৮১ মিনিট পড়া

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

শাওমি বার বার এমআই এ২র অস্তিত্ব নেই বললেও, ফোনটির ব্যাপারে একের পর এক তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। তাইওয়ানের রেগুলেটরি বডির পর এবার গিকবেঞ্চের সাইটে ফোনটির দেখা মিলেছে।

ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, আর অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম। গিকবেঞ্চের তথ্য অনুযায়ী, সিঙ্গেল কোর পারফরমেন্স পাওয়া গেছে ১৬৩০ পয়েন্ট আর মাল্টিকোর স্কোর পাওয়া গেছে ৪৬৫৭ পয়েন্ট। ফোনটি হবে উচ্চ-মাঝারী পারফরমেন্সের।