সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

পুলিশি বাধাঁর মুখে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড, সমাবেশে সন্তুষ্ট

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
পুলিশি বাধাঁর মুখে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড, সমাবেশে সন্তুষ্ট

নিজস্ব প্রতিবেদক:

পুলিশি বাধাঁর মুখে বিক্ষোভ মিছিল না করতে পেরে সমাবেশ করে ফিরে গেলেন মহানগর বিএনপি। শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

 

জাতীয় জাদুঘর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে ফেলার প্রতিবাদে আজ সকালে মহানগর বিএনপির অফিসের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে বের হও্য়ার প্রস্তুতি নেয় বিএনপি। তবে দুই দিক থেকে পুলিশ ঘিরে রাখায় মিছিল নিয়ে রাস্তায় নামতে পারেননি তারা। তাই সেখানেই বিক্ষেভ সমাবেশ করে বিএনপি।

 

সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন প্রমূখ।

 

এ সময় মিজানুর রহমান মিনু বলেন,‘ পদক সরিয়ে নেওয়া হলেও জিয়াউর রহমানকে লাখো মানুষের হৃদয় থেকে সরানো যাবে না। সরকার তার পদক প্রত্যাহার করে হীনমন্যতার পরিচয় দিয়েছে।’

14264256_1083142841740157_996088600397965938_n

এবিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন খান  বলেন, পূর্ব অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করছিলো মহানগর বিএনপির নেতাকর্মীরা।

 

তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

স/অ