নিজস্ব প্রতিবেদক:
ভারতের গুজরাটের গান্ধিনগরের একটি ওষুধ কোম্পানী অনুমোদনহীন ওষুধ সিএমজেড প্লাস বিক্রি দায়ে
জনপ্রিয় ফার্মেসীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের এই ফার্মেসীকে জরিমানা করা হয়েছে বলেন, নির্বাহী মেজিস্ট্রেট মোসা. রনী খাতুন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতের যেই কোম্পানীর নাম ব্যবহার করা হয়েছে সেই কোম্পানী এই ওষুধ তৈরির অনুমোদন নেই। তাই সতর্কতা মূলক অভিযানে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিকেল সাড়ে তিনটার দিকে শিরোইলের হাজরাপুকুর কলোনীতে শাহী লাচ্চা সেমাইকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই ব্যবসাপ্রতিষ্ঠানটি বিএসটিআই এর লগো ব্যবহার করছে অনুমদন ছাড়া। এছাড়া তাদের অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা প্রস্তুত করছিলো কোম্পানীটি।
ভ্রামম্যাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী মেজিস্ট্রেট মোসা. রনী খাতুন ও শরীফ আসিফ রহমান।
স/আ









