সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

একরামুলের অডিও সরকারের হাতে, তদন্ত হবে

নিউজ ডেস্ক৩ জুন ২০১৮২ মিনিট পড়া
একরামুলের অডিও সরকারের হাতে, তদন্ত হবে

সিল্কসিটিনিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনার অডিও রেকর্ড সরকারের হাতে এসেছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করা হবে।

রোববার (৩ জুন) সকালে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের একথা বলেন।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দেশব্যাপী মাদকবিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠান শেষে টেকনাফে নিহত কাউন্সিলর একরামুলের অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অডিও সরকারের হাতে এসেছে। এ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকবিরোধী অভিযান চলছে। গোয়েন্দারা এই তালিকা হালনাগাদ করছে। এই অভিযান চলবে।

তিনি আরও বলেন, কোনো ঘটনাই তদন্তের বাইরে নয়। প্রতিটি ঘটনার তদন্ত হবে। কেউ বিনা কারণে নিহত হোক, এটা আমাদের কাম্য নয়।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন বলেন, আমরা সারাদেশে মাদকবিরোধী প্রচারণা শুরু করেছি। দেশের ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ফেস্টুন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ আলী নকী। এতে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এ কে এম এনামুল হক শামীম ও বিশ্ববিদ্যালয়ের  বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর, স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালর ও স্টামফোর্ড অ্যান্ট্রি ড্রাগ ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলানিউজ