নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধু। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক হেলাল উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন উপজেলার কাজিপাড়া গ্রামের ইসমত আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগি পরিবার জানায়, দরিদ্র ভ্যান চালকের স্ত্রী শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববতী মাঠে ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে যায়। এসময় ওই মাঠেই মহিষকে ঘাস খাওয়াচ্ছিলেন হেলাল উদ্দিন। এসময় ফাঁকা মাঠে গৃহবধুকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষন করে হেলাল উদ্দিন। এ ঘটনায় ভুক্তভোগি ওই গৃহবধু বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হেলাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার দুপুরে অভিযুক্ত হেলাল উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত হেলালকে শুক্রবার রাতেই আটক করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স/শা










