সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

বাগমারায় কোরবানির গরু কিনে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় কোরবানির গরু কিনে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার মোগাইপাড়া  নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভুটভুটি আরোহী দু’জন নিহত হয়েছেন। নিহতরা কোরাবানির গরু কিনে নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট থেকে ফিরছিলেন।

 

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকের এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।

 

নিহতদের মধ্যে জয়নাল হোসেন (৬০) বাগমারার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের বাসীন্দা। রামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া অপরজনের নাম পাওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, একটি ভুটভুটিতে করে কোরবানির জন্য কেনা ৫টি গরুসহ চৌবাড়িয়া হাট থেকে বাগমারায় ফিরছিলেন ১২ জন আরোহী। এর মধ্যে একজন ভুটভুটি চালকও ছিলেন।

 

গরুসহ তাদের বহনকৃত ভুটভুটি বাগমারার মোগাইপাড়া গ্রামে পৌাঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে্ই জয়নাল নিহত হন। এছাড়াও ভুটভুটি চালকসহ আরো অন্তত ৬ জন আহতকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা।

 

তবে হাসপাতালে আনার পথে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনার পরে ওই বিক্ষুব্ধ এলাকাবাসীল মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

 

বাগমারা থানার কয়েকজন পুলিশ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

স/আর