নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার নওহাটা বিমান বন্দর রোডে ট্রাক ভুটভুটির সংঘর্ষে আয়েনউদ্দীন মামে ভুটভুটির একজন আরোহী নিহত হয়েছে। শুক্রবার বেলা ১টার সময় বিমান বন্দরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আয়েনউদ্দীন (৪০) শাহমখুদ থানার পানিঘাটা এলাকার আকবর আলীর ছেলে।
জানা গেছে, তারা ভুটভুটিতে করে রাজশাহীর দিকে আসছিলেন এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শাহমুখদম থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সিল্কসিটি নিউজকে জানান , রাজশাহীর দিকে ভুটভুটি আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ভুটভুটির আরোহী আয়েনউদ্দীন গুরতর আহত হয়। পরে তকে চিকিৎসা জন্য রামেক হাসপাতালে নেওযা হলে তার মৃত্যু হয়।
স/অ










