সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
অপরাধ ও দুর্নীতি

মোহনপুরে বাবার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক২৬ মে ২০১৮১ মিনিট পড়া
মোহনপুরে বাবার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে নয় বছরের এক শিশু তার বাবার হাতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় শিশুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হলেও কর্তব্যরত নার্সরা অবস্থা গুরুতর বিবেচনা করে তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।

ওসিসিতে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স জানান, শুক্রবার রাত ৮টার দিকে মোহনপুর থেকে এক মা তার শিশুকে ভর্তির জন্য নিয়ে আসেন। শিশুটির খুব ব্লিডিং হচ্ছিলো তাই তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। রেইপ কেস হিসেবেই শিশুটিকে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় শিশুটির মা কিছুই বলেননি বলে জানান তিনি।

মোহনপুর থানার ওসি এসএম আবুল কাসেম জানান, ঘটনাটি মোহনপুরের পারিলাডাঙ্গি গ্রামে। ঘটনার শোনার পর আমরা পুলিশ পাঠিয়ে অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেন নি।

 

স/আ