নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর মাষ্টারসেফ চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা জাবিদ অপু, ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, সহ-সাধারণ সম্পাদক সোহাগ আলী, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম (তোতা), নির্বাহী সদস্য ফরিদ আক্তার পরাগ ও মিলন শেখ।
অন্যদের মধ্যে সদস্য কবির তুহিন, গুলবার আলী জয়েল, সৌরভ হোসেন, শাহিন খান, আজম খান ও সামিউল ইসলাম (এ.শামীম)। ইফতারের পূর্বে সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের নির্বাহী সদস্য ফরিদ আক্তার পরাগ।

স/শ










