সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

কক্সবাজারে প্রিয়াঙ্কা, বিকেলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

নিউজ ডেস্ক২১ মে ২০১৮১ মিনিট পড়া
কক্সবাজারে প্রিয়াঙ্কা, বিকেলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার (২১ মে) সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তিনি। ইউএস-বাংলার জিএম (মার্কেটিং সাপোর্ট ও পিআর) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছেছেন। এখন তিনি সেখানকার পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন। সেখান থেকে বিকেল ৪টায় তিনি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।

সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী।

স্থিরচিত্রটির ক্যাপশনে তিনি লিখেন, বিশ্বের যত্ন প্রয়োজন। আমাদের যত্ন নিতে হবে।

আগামী মঙ্গলবার (২২ মে) সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। বুধবার (২৩ মে) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা।

বৃহস্পতিবার সকালে (২৪ মে) কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড অভিনেত্রী।

বাংলানিউজ