সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
বিচিত্র

ইফতারের দুই ঘণ্টা পরেই সেহরি!

নিউজ ডেস্ক১৯ মে ২০১৮২ মিনিট পড়া
ইফতারের দুই ঘণ্টা পরেই সেহরি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুরু হয়েছে মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস রমজান। ইসলামিক বিধান অনুযায়ী এই মাসজুড়ে প্রত্যেক মুসলিমের (কিছু ব্যতিক্রম ছাড়া) রোজা রাখা ফরজ। গত শুক্রবার থেকে বাংলাদেশের মুসলিমরা রোজা রাখছেন অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকছেন। রাতের তুলনায় দিন বড় হওয়ায় বাংলাদেশে প্রায় ১৫ ঘণ্টা রোজা রাখছেন মুসলিমরা।

তবে কিছু কিছু দেশে এমনও দেখা যায়, ইফতার করার মাত্র দুই থেকে তিন ঘণ্টা পরেই সেহরি। অর্থাৎ প্রায় ২২ ঘণ্টা রোজা রাখতে হয় ওই সব দেশের ধর্মপ্রাণ মুসলিমদের।

অঞ্চলভেদে বিশ্বের বিভিন্ন দেশে রোজা রাখার সময় কম বেশি হয়ে থাকে।

ইউরোপ:

মাত্র সাড়ে ৭শ’ মুসলিমের দেশ আইসল্যান্ডে গত বছর রোখা রাখতে হয়েছিলো ২১ ঘণ্টার বেশি। এবছর রাখতে হচ্ছে ২০ ঘণ্টার বেশি। নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন এবং নরওয়েতেও ২০ ঘণ্টার বেশি রোজা রাখতে হয়। আর ডেনমার্কে রোজা রাখতে হচ্ছে ১৯ ঘন্টা।

এছাড়া নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানিতে রোজ ১৮ ঘণ্টার বেশি। আর স্পেনে প্রায় ১৭ ঘণ্টা।

মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দক্ষিণাঞ্চল:

সৌদি আরব, কুয়েত, ইরাক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে রোজা রাখতে হচ্ছে ১৫ ঘণ্টার বেশি। আর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়ায় রোজা ১৬ ঘণ্টা যেখানে সুদানের মতো মুসলিম দেশে রোজা রাখতে হচ্ছে ১৩ ঘণ্টা।

এশিয়া এবং অস্ট্রেলিয়া:

এশিয়ার বেশিরভাগ মুসলিমই ১৪ থেকে ১৬ ঘণ্টা রোজা রাখছেন। বাংলাদেশের মতো পাকিস্তানেও মুসলিমরা রোজা রাখছেন ১৪ ঘণ্টার কাছাকাছি যেখানে ভারতের মুসলিমরা রোজা রাখছেন ১৫ ঘণ্টার মতো। আর অস্ট্রেলিয়ায় রোজা ১২ ঘণ্টা।

উত্তর ও দক্ষিণ আমেরিকা:

যুক্তরাষ্ট্র এবং কানাডার মুসলিমরা সেহরি গ্রহণের শেষ সময়ের ১৬ থেকে ১৯ ঘণ্টা পর ইফতার করছেন। এটা নির্ভর করে তারা কোন এলাকায় বাস করেন তার ওপর। আর ব্রাজিল আর্জেন্টিনায় বসবাসকারী মুসলিমরা রোজা রাখছেন ১২ ঘণ্টার মতো।