সদ্য প্রকাশিত
নাটোর

সিল্কসিটিনিউজ’র সাংবাদিক মাসুমের বাবার কুলখানি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৮ মে ২০১৮১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ’র সাংবাদিক মাসুমের বাবার কুলখানি অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:
দৈনিক যুগান্তর ও সিল্কসিটিনিউজ ডটকম এর বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ও বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং তকিনগর আইডিয়াল হাইস্কুল এ্যান্ড কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. মঞ্জুরুল আলম মাসুমের বাবা আজিজুল হকের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর নিজ বাড়িতে এই কুলখানি অনুষ্ঠিত হয়। কুলখানি অনুষ্ঠানে কুরআন খতম শেষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের বড় ছেলে বাবুল আক্তার। দোয়া পরিচালনা করেন চকরপাড়া জামে মসজিদের ঈমাম বেলাল হোসেন।

উপস্থিত ছিলেন নিজ গ্রামের মুসল্লি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য বুধবার (১৬ মে) বিকেলে সাড়ে ৫টায় হার্ডস্টোকে আক্রান্ত হয়ে নিজ বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামে আজিজুল হক ইন্তেকাল করেন। রাত ১০টায় স্থানীয় আড়ানী চকরপাড়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্যগুনাগ্রাহী রয়েছে।

মরহুম আজিজুল হক আড়ানী পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য, চকরপাড়া মসজিদের সভাপতি, আড়ানী ইক্ষু সাবজোনের সভাপতি ছিলেন।

স/অ