সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় পার্কে আপত্তিকর অবস্থায় ৭২ প্রেমিক যুগল আটক

নিউজ ডেস্ক১৬ মে ২০১৮১ মিনিট পড়া
বগুড়ায় পার্কে আপত্তিকর অবস্থায় ৭২ প্রেমিক যুগল আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:  বগুড়ায় বিভিন্ন পার্কে অশালীন কাজকর্ম হওয়ার অভিযোগ আসার পর প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসকের নির্দেশে বিভিন্ন পার্কের অভিযান চালায় মোবাইল কোর্ট। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বগুড়া ওয়ান্ডারল্যান্ড পার্কে অভিযান চালালে সেখান থেকে ৭২ প্রেমিক যুগলকে আটক করা হয়। যারা সবাই অসামাজিক কাজে লিপ্ত ছিল।

অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে বেশ কয়েক যুগলকে জরিমানা করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগই শিক্ষার্থী হওয়ায় তাদের জেলে নেওয়া হয়নি। জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটকদের জরিমানার পরিমাণ ছিল ১৯ হাজার ৮০০টাকা।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট বলেন, ‘অশালীন কর্মকাণ্ডের দায়ে ৭২ যুগলকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বেশিরভাগ শিক্ষার্থী হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে জেলে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, পার্কের মালিককেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

এছাড়া আটকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এরপরেও যদি তারা এমন অশালীন বা অসামাজিক কর্মে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

সময়