অর্থ ও বাণিজ্য

রাকাবের পরিচালনা পর্ষদের ৪৭৬তম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৩ মে ২০১৮১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৪৭৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এত সভাপতিত্ব করেন চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব মুহাম্মদ নজরুল ইসলাম ।

সভায় উপস্থিত ছিলেন, ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম, প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক রেজাউল ইসলাম এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

সভায় ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর ব্যাপক আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স/শ