সিল্কসিটিনিউজ ডেস্ক:
গুগল আইও কনফারেন্সে গুগল ম্যাপসের নতুন ফিচার উন্মোচন করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে থ্রিডি ভিজ্যুয়াল ডাইরেকশন।
তাই এখন থেকে আর গুগল ম্যাপের নির্দেশনা অনুযায়ী দিক চিনতে আর দ্বিধায় পড়তে হবে না। কোন দিকে যেতে হবে তা বুঝানোর জন্য একটি অ্যানিমেল গাইডও যুক্ত করে দিয়েছে গুগল।

ফিচারটিতে স্মার্টফোনের ক্যামেরা ভিউয়ের সঙ্গে গুগল স্ট্রিট ভিউ ও অ্যাপ ডেটার সমন্বয় ঘটানো হয়েছে।
ক্যামেরা অন করে রাস্তার দিকে তাক করলেই অগমেন্টেট রিয়েলিটির মাধ্যমে তীর চিহ্ন দিয়ে পথ দেখিয়ে দেওয়া হবে। একইসঙ্গে কোন রাস্তায় খাবার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে তা রেটিংসহ দেখা যাবে।

এছাড়াও, গুগল ম্যাপসে ‘ফর ইউ’ নামে নতুন একটি ট্যাব যুক্ত করা হয়েছে। এতে আশেপাশে থাকা নতুন রেস্টুরেন্টের অবস্থান প্রদর্শিত হবে।
একটি রেস্টুরেন্টের নামের ওপরে কিছুক্ষণ প্রেস করে রাখলে তা নতুন একটি লিস্টে যুক্ত হয়ে যাবে। এভাবে কয়েকটি রেস্টুরেন্টের নাম লিস্টে অ্যাড করে বন্ধুদের সঙ্গে তা শেয়ার করা যাবে। এতে সহজেই অন্যদের সঙ্গে পরামর্শ করে পছন্দসই রেস্টুরেন্ট খুঁজে বের করা সম্ভব হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অ্যান্ড্রয়েড ফোনে ফিচারগুলোর আপডেট পাঠাবে গুগল।









