নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল’২০১৮ মাসে বিএসটিআই রাজশাহী এর উদ্যোগে বিভিন্ন্ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লাখ দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, গত মাসে রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রংপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় ১৯টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ,১৯৮৫” এর আওতায় বিএসটিআই এর মান সনদ না থাকার জন্য ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করার দায়ে এবং “দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স,১৯৮২” এর আওতায় ওজন ও পরিমাপে কারচুপির দায়ে উক্ত অভিযান পরিচালনার মাধ্যমে ২২টি মামলায় এ জরিমানা আদায় করা হয়।
এছাড়াও এ সব এলাকায় বিএসটিআই এর মান সনদ গ্রহণে উদ্বুদ্ধকরণ, পণ্য সামগ্রীর গুণগত মান যাচাই, অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার, ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে এবং মাছ ও ফলমূলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার নিমিত্তে ২৯টি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।

জনস্বার্থে বিএসটিআই’র এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
স/শ









