সদ্য প্রকাশিত
রাজশাহী

তানোরে চুরি যাওয়া ১৬টি ল্যাপটপ শিবগঞ্জ থেকে উদ্ধার: গ্রেপ্তার ১০

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া
তানোরে চুরি যাওয়া ১৬টি ল্যাপটপ শিবগঞ্জ থেকে উদ্ধার: গ্রেপ্তার ১০

টিপু সুলতান, তানোর :

রাজশাহীর তানোরে স্কুল থেকে চুরি হওয়া প্রধান মন্ত্রীর দেয়া শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৬টি ল্যাবটপ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে চুরির পরিকল্পনাকারী ৩ জনসহ ১০ জন স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্রকে গ্রেফতার করেছে। গত দুই দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ বুধবার সকালে  ১৬টি ল্যাবটপসহ ১০জনকে তানোর থানায় আনা হয়। এছাড়াও গোল্লাপাড়া বাজারের তালা চাবির মেকানিক্সকে দুপুরে আটক করেছে পুলিশ।

 

  • মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল সিল্কসিটি নিউজকে জানান, ১৬টি ল্যাবটপ চুরি হওয়ার ১ মাস ১৩ দিন পর মঙ্গলবার সকালে ওই স্কুলের দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্র ফিরোজ কবির ওরফে সাগরকে (১৯) সন্দেহ ভাজন গ্রেফতার করার পর থানা পুলিশ এসব চোরসহ চুরি হওয়া ল্যাবটপ উদ্ধার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন,  উপজেলার বিলশহর গ্রামের আহম্মেদ আলী পুত্র ও নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফিরোজ কবির সাগর (১৯), একই গ্রামের দেলজান আলীর পুত্র ও তানোর কলেজের ছাত্র রায়হান কবির(২০), আক্কাস আলীর পুত্র মিনহাজুল আবেদীন পলাশ (২১), চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড়বাড়ি মহাজনপাড়ার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র আতিকুর রহমান(১৬), একই উপজেলার কানসাট গ্রামের বড়াই কলেজের ছাত্র মুমিন(২০), একই গ্রামের একই কলেজের ছাত্র রাজু আলী(২১), দৌলতপুর গ্রামের শিবগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র রুমন (২৩), একই গ্রামের কলেজ পড়–য়া ছাত্র ইব্রাহিম(২১), বালিয়াদিঘী গ্রামের চাঁপাই নবাবগঞ্জ সরকারী কলেজ ছাত্র মোশারফ হোসেন(২১), শিবগঞ্জ গ্রামের রাজশাহী নিউ ডিগ্রী কলেজ ছাত্র মোজাম্মেল হক শুভ (১৭)।

 

  • তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম সিল্কসিটি নিউজকে  জানান, উপজেলার বিলশহর গ্রামের বাসিন্দা নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়–য়া ছাত্র ফিরোজ কবির ওরফে সাগর নিজ ইচ্ছায় কম্পিউটার ল্যাব ঘর থেকে ল্যাবটপ চুরির পরিকল্পনা করে। পরে স্কুলের ল্যাব ঘরের তালার চাবি সাবানে ছাপ দেয়। এরপর নিজ গ্রামের রাজশাহীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় পড়–য়া ছাত্র ইয়াসিন আলীকে জানানো হয়। গোপনে ওই চাবির ছাপ দেখিয়ে তানোর সদরের তালা চাবির মেকানিক্স ময়নাকে দিয়ে চাবি তৈরি করা হয়।

পরিকল্পনা মোতাবেক ইয়াসিনের নেতৃত্বে একই গ্রামের তানোর কলেজে পড়–য়া ছাত্র রায়হান আলী ও মিনহাজুল আবেদীন ওরফে পলাশকে সঙ্গে নেয়া হয়। এরপর চলতি বছরের ২৬ জুলাই দিবাগত রাতে ল্যাব ঘরের তালা খুলে ১৬টি ল্যাবটপ চুরি করা হয়। কিন্তু নাইটগার্ড ঘটনার সময় অন্য ঘরে ঘুমিয়ে থাকে। ঘটনার পরদিন সকালে ২৭ জুলাই চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড়বাড়ী মহাজনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র কলেজ পড়ুয়া ছাত্র আতিকুর রহমান শাউনের কাছে ১৬টি ল্যাবটপ ৪৪ হাজার টাকায় বিক্রি করে ইয়াসিন ও তার বন্ধুরা। পরে শাউন তার কলেজ পড়–য়া বন্ধু শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ইব্রাহিম, রাজু, শুভ, মমিন ও রুমনের কাছে ৮ থেকে ১০ হাজার টাকা করে নিয়ে ল্যাবটপগুলো বিক্রি করে দেয়।  থানার তদন্ত ওসিসহ এসআই রুবেলের অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে ল্যাবটপগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

প্রসঙ্গ, চলতি বছরের ১২ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় তানোর উপজেলার মাত্র দুইটি স্কুলসহ একযোগে শতাধিকের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদুটি বিদ্যালয়ের মধ্যে উপজেলার নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়। এসব ল্যাবটপ ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ফিরোজ কবির ওরফে সাগরের নেতৃত্বে চুরি হয়। এঘটনায় স্কুলের নাইট গার্ড জাহাঙ্গীর আলম ও পিয়ন রফিকুলকে আটক করে তিনদিনের রিমান্ডে নেয় তানোর থানা পুলিশ।

স/অ