লাইফ স্টাইল

আত্মীয়স্বজনের সঙ্গে ভালো সময় কাটবে সিংহের, ব্যয় বাড়তে পারে ধনুর

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৫ ও ৭। শুভ বার বুধবার ও সোমবার। শুভ রত্ন পান্না ও এমিথিস্ট।

 

প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল ও অধ্যয়নশীল। আপনি কর্তব্য সচেতন ও অধ্যবসায়ী। মানসিক শ্রমে আপনার কোনো ক্লান্তি নেই। নতুন ও রহস্যময় বিষয়ের প্রতি আপনার প্রবল আকর্ষণ রয়েছে। মানুষ সম্পর্কে প্রাথমিকভাবে আপনি সন্দিহান ও সংশয়ী। আপনার মধ্যে উদ্যোগের অভাব থাকতে পারে। প্রথম জীবনে অনেক বাধা আসবে। তবে ৩৫ বছর বয়সের পর বাধা কাটিয়ে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। বিকেলের পরে কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। বিকেল থেকে পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।

 

মিথুন (২১ মে-২০ জুন)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। দিনের শেষে কিছুটা অসুস্থ বোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। মন ভালো থাকবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ দেখা দিতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন। ছোট ভাইবোনদের সহযোগিতা আশা করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে প্রাপ্তিযোগ আছে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। ব্যয়াধিক্য দেখা দেওয়ার আশঙ্কা আছে। দূরের যাত্রা শুভ।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। দূরের যাত্রা শুভ।

সূত্র: এনটিভি