নিজস্ব প্রতিবেদক:
গোদাগাড়ীর ফাজিলপুর এলাকা থেকে ৭০০ গ্রাম হেরোইনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। আটককৃত হলেন, একই এলাকার সফিকুল ইসলামের ছেলে বুলবুল আহমেদ (৩৩)। আজ সোমবার র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ জানায়, সুকৌশল ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ৭০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এসময় হেরোইন বিক্রির নোট খাতা, মাপার যন্ত্র, মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে র্যাব-৫ জানায়।
স/আ










