সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় শ্রীলংকার হাইকমিশনারকে বেদম মার !

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
মালয়েশিয়ায় শ্রীলংকার হাইকমিশনারকে বেদম মার !

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলংকার হাই কমিশনার ইব্রাহিম সাহিব আনসারকে বেদম মারপিটের ঘটনা ঘটেছে। গত রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে।

 

মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলছে, হামলার ঘটনায় হাই কমিশনার ইব্রাহিম সাহিব আনসার আহত হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়।

 

হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে দেখা গেছে, হলুদ শার্ট পরিহিত শ্রীলংকার হাইকমিশনারকে একদল লোক টেনে এনে উপর্যুপরি মারধোর করে। ভিডিওচিত্রে হাইকমিশনারকে কিল, ঘুষি এবং লাথি মারতেও দেখা যায়। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে ওই দুর্বত্তরা ঘটনাস্থল থেকে সরে যায়। এরপর শ্রীলংকার দূতাবাসের এক কর্মকর্তা এগিয়ে আসেন।

 

মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, সোমবারের এ ঘটনায় তারা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা কে বা কি কারণে এই হামলা সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

 

সেলানগোর রাজ্যের পুলিশ প্রধান আবদুল সামাহ মাত জানান, গ্রেপ্তাকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ হলেও এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

 

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যেমের খবরে জানা গেছে, গত সপ্তাহে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাক্ষের সফরের সময় একশ’র মত ভারতীয় আদিবাসী বিক্ষোভ দেখিয়েছিল। ওই ঘটনার সঙ্গে এই মারপিটের সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

এদিকে হাই কমিশনারকে মারধোরের ঘটনায় শ্রীলংকার সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির রাজধানী কলম্বোয় পররাষ্ট্র সচিব এসালা ওইরাকোন মালয়েশিয়ার হাই-কমিশনার ওয়ান জাহিদি ওয়ান আবদুল্লাকে তলব করে পর্যাপ্ত নিরাপত্তার দাবি করে। এছাড়া হাই কমিশনারের উপর হামলার ঘটনাকে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা হিসেবে ব্যাখা করেছে কলম্বো।

 সূত্র: এনটিভি