নাটোর প্রতিনিধি:
নাটোরের আব্দুলপুর জংশনে রেলের তেল চুরি চক্রের ৪সদস্যকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এসময় তেল চুরি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আব্দুলপুর জংশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আব্দুল হান্নান জানান, গতরাত দেড়টার দিকে সরকারী রেলের তেল চুরি চক্রের চার সদস্য তেল চুরি করার জন্য করিমপুর রেলগেটে ঔত পেতে থাকে।
এসময় গোপন সংবাদ পেয়ে রেলের নিরাপত্তা কর্মীরা চোর চক্রের চার সদস্যকে আটক করে।আটককৃতরা হচ্ছে, পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মাদপুর এলাকার সিদ্দিক আলীর ছেলে সুমন হোসেন (২২), একই এলাকার আসলাম হোসেনের ছেলে লিটন (২৩), আব্দুল করিমের ছেলে সোহেল রানা (২২) এবং মোহাম্মাদ রহিমের ছেলে জিয়াউর রহমান (২২)।

এ ঘটনায় আটককৃতদের নামে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে।
স/আ










