সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রুয়েটের বাস চালক সালামের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
রুয়েটের বাস চালক সালামের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক বাস চালক আব্দুস সালামকে হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রুয়েটের প্রশাসন ভাবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ থেকে বাস চালক আব্দুস সালামকে হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে জানানো হয়।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে নয়টার দিকে রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে বাস চালক আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আব্দুস সালামের (৫৫) বাড়ি রুয়েটের পাশ্ববর্তী দেবীশিংপাড়া এলাকায়। তবে তিনি রুয়েটের কর্মচারী কোয়ার্টারে থাকতেন।

রুয়েটের কর্মকর্তা সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে আব্দুস সালাম নিজ কোয়ার্টারে ফিরছিলেন। পথে দেশরত্ন শেখ হাসিনা হল পার হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, কারা হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ সদস্যরা কাজ শুরু করছে। বাস চালক আব্দুস সালামের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে কর্মচারীরা। সববত

 

স/আ