সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নাটোর

বড়াইগ্রামে জন্মের পর পরই মারা গেল দুইমাথা ওয়ালা শিশু

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বড়াইগ্রামে জন্মের পর পরই মারা গেল দুইমাথা ওয়ালা শিশু

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের বড়াইগ্রামের জোনাইল সাফি ক্লিনিকে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জন্ম নিয়েছিল দুই মাথা ওয়ালা জমজ অথচ একদেহের শিশু। তবে মিনিট দশেক পর শিশুটির হৃদক্রিয়ার শব্দ পাওয়া না যাওয়ায় শিশুটি মারা যায়। শিশুটি মা অজুফা খাতুনের এটি তৃতীয় সন্তান। জন্ম নেয়া শিশুটির দুই মাথা এক দেহ থাকলেও নিম্ন ভাগে ছেলে ও মেয়ের আলাদা লিঙ্গ ছিলো।

 

উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জোনাইল সরকারপাড়া গ্রামের মোজাম্মল হকের স্ত্রী অজুফা সকাল সাড়ে ১০টার দিকে ওই ক্লিনিকে ভর্তি হন এবং ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ডলি রানী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির ডেলিভারী করান। বিরল এই শিশুর জন্মের সংবাদ শুনে আশে-পাশের শত শত গ্রামবাসী শিশুটিকে দেখতে ওই ক্লিনিকে ভীড় জমান।

 
ডা. ডলি রানী সিল্কসিটি নিউজকে জানান, জন্মের সময় বাঁ পাশের মাথাটি নিথর ছিলো এবং ডান পাশের মাথাটি  নড়াচড়া করছিলো। তবে মিনিট দশেক পর শিশুটির হৃদক্রিয়ার শব্দ পাওয়া যায়নি যার ফলে ডানপাশের মাথাটির কার্যকারিতা বন্ধ হয়ে যায়। ফলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

 
এ বিষয়ে তিনি আরো বলেন, শিশুটি জমজ ছিলো। এক দেহেই দুই মাথা ও ছেলে-মেয়ে দুই লিঙ্গই ছিলো। আজ বিকাল ৫ টার দিকে শিশুটিকে তাদের মা-বাবা নিজ বাড়িতেই দাফন করেন।

স/অ