সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

অপহরণ করে টানা দু’দিন ধর্ষণ নাবালিকাকে

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
অপহরণ করে টানা দু’দিন ধর্ষণ নাবালিকাকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহারাষ্ট্রে ভিওয়ন্ডির খাড়িপাড় থেকে এক নাবালিকাকে অপহরণ করে তাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ ঘটনার খবর প্রকাশ্যে আসতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, খাড়িপাড়ের বাসিন্দা ২০ বছরের এই অভিযুক্ত তারই এক পরিচিতের বাড়িতে যাতায়াতের সুবাদে ওই নাবালিকাকে চিনত৷ কয়েকদিন আগে নির্যাতিতা সেলাইয়ের জিনিস নিতে অর্কমরোড যায়, রাস্তাতেই ওই অভিযুক্ত নাবালিকাকে অটো-রিক্সাতে বসায় এবং তারপর ভান্ডারি কম্পাউন্ড এলাকায় নিয়ে যায়৷ সেখানে একটি ঘরে তাকে বন্ধ করে টানা দু’দিন ধর্ষণ করে৷ এই ঘটনা যাতে প্রকাশ্যে না আসে সেইজন্য নির্যাতিতাকে হুমকি দিয়ে ছেড়ে দেয় তাকে৷

এই ঘটনায় নিজামপুর পুলিশ আইপিসি ৩৬৩, ৩৭৬ এবং পকসো ছারার ৪, ৮, ১২-এর ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করে৷

অন্যদিকে, লখনউয়ে ৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করল তার পরিচিত এক ব্যক্তি৷ বুধবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান দেখতেই বাড়ির বাইরে বেরিয়েছিল ওই নাবালিকা৷ চিলিহিয়া পুলিশ স্টেশনের কাছেই জায়গাটি৷ আর নাবালিকাকে একা পেয়েই ধর্ষণ করে এক ব্যক্তি৷

জানা গিয়েছে, এই ব্যক্তি নির্যাতিতার গ্রামেরই বাসিন্দা৷ সমগ্র ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ক্ষোভে ফুঁসছে জনসাধারণ৷কলকাতা 24