সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

আমিন জুয়েলার্সের রক্ষকই ভক্ষক

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
আমিন জুয়েলার্সের রক্ষকই ভক্ষক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুলশান-২ নম্বরে ডিসিসি মার্কেটে আমিন জুয়েলার্সের শো-রুমের নিরাপত্তা প্রধান ছিলেন আবদুস সোবহান। তার পরিকল্পনাতেই জুয়েলার্সটি থেকে ৬৮৯ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা চুরি হয়েছে বলে পুলিশের দাবি। তবে চুরি যাওয়া স্বর্ণ ও টাকা এরইমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ৪ জনকে আটকও করা হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) গুলশান থানায় সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার মুসতাক আহমেদ ওই চুরির বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

মুসতাক আহমেদ বলেন, আমিন জুয়েলার্সের নিরাপত্তা প্রধান সোবহান এবং তার এক সহযোগী সাদ্দাম মিলে অনেক আগে থেকেই চুরির পরিকল্পনা করেন। পহেলা বৈশাখের রাতে কর্মচারীরা বিক্রয়কেন্দ্র বন্ধ করে চলে যাওয়ার পর ছাদ কাটেন সোবহান ও সাদ্দাম। পরে ভেতরে ঢুকে স্বর্ণ ও টাকা চুরি করেন সোবহান। সাদ্দামের শারীরিক গঠন মোটা হওয়ায় তিনি ছাদের কাটা দিয়ে ভেতরে যেতে পারেন নি।

তিনি বলেন, নিরাপত্তা প্রধান সোবহানকে ঘিরেই পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিলো। কিন্তু তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা অস্বীকার করেন। শরীরে কিছু ছিলে যাওয়ার দাগ দেখিয়ে এর কারণ জানতে চাইলে তার কোনো ব্যাখ্যা দিতে পারেন নি তিনি। এক পর্যায়ে সোবহান ছাদ কেটে চুরির কথা স্বীকার করেন।

এর আগে সোবহানের দেওয়া তথ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালী গ্রামে সাদ্দামের বাড়ি থেকে ২১১ ভরি স্বর্ণ ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।