নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৫ টায় রাজশাহী প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সাংবাদিক সাইদুর রহামানকে নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং সেই সাথে নির্যাতনকারী পুলিশ সদস্যর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পিটিয়েছে পুলিশ। পরে তাকে পেটাতে পেটাতে পুলিশ ভ্যানে তুলে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে নগরীর কাজিহাটা এলাকায় যাচ্ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। তার এক আত্মীয়ের গোলযোগ হওয়ায় তারা পুলিশের সাথে যোগাযোগ করে। সে সময়ে সাংবাদিক সাইদুর রহমান নিজে উপস্থিত থেকে বিষয়টি মিমংসার চেষ্টা করেন। পরে রাজপাড়া থানার পুলিশ সেখানে পৌছালে সাইদুর রহমান নিজের পরিচয় দেন। পরিচয় জানা মাত্রই রাজপাড়া থানার এসআই মাহাবুব তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধোর করে পুলিশ ভ্যানে চড়িয়ে থানায় নিয়ে যায়। পরে রাজশাহী প্রেস ক্লাবের সদস্যরা তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন।
এদিকে সাংবাদিক সাইদুর রহমানের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
স/জি










