সদ্য প্রকাশিত
রাজনীতি

রাজশাহীতে বিএনপির সমাবেশ: নেতারা বাইরে নেত্রীরা ভেতরে !

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
রাজশাহীতে বিএনপির সমাবেশ: নেতারা বাইরে নেত্রীরা ভেতরে !

নিজস্ব প্রতিবেদক:

জায়গা কম হাওয়া রাজশাহী নগর বিএনপির পক্ষ থেকে নেতাকর্র্মীদের বলা হয়েছিলো ছেলেরা বাইরে থাকবে আর মেয়েরা সমাবেশস্থালের ভেতরে থাকবে। মহিলাদের জন্য মঞ্চের সামনে বসার জায়গা দেয়া হয়। কিন্তু কোন ব্যারিকেড বা সীমানা না দেয়ায় মিছিল নিয়ে নেতা কর্মীরা ভেতরে ঢুকে যাচ্ছে। এতে করে বার বার মহিলাদের আসন ছেড়ে যেতে হচ্ছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও ফরমায়েশী রায় প্রদানের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির সমাবেশ চলছে। আজ রোববার নগরীর মালোপাড়া সংলগ্ন ভুবমনমোহন পার্ক এ সমাবেশের আয়োজন করে বিএনপি। বিএনপির সমাবেশ উপলক্ষে রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা এবং উপজেলা থেকে দলে দলে উপস্থিত হতে থাকেন নেতা কর্মীরা। মিছিল ব্যানার আর ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগানে আসেন তারা।

বিএনপির সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছন, কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন,  রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। সমাবেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এড. শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

 

স/আ