সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

গাজীপুরে সড়কে প্রাণ হারালেন পোশাক শ্রমিক

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
গাজীপুরে সড়কে প্রাণ হারালেন পোশাক শ্রমিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আছিয়া বেগম (৫৩) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া ময়মনসিংহের ফুলপুর থানার রামসোনা এলাকার রমজান খানের স্ত্রী।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান জানান, রাতে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন আছিয়া বেগম। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আছিয়া মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া সালনা এলাকায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন।

যুগান্তর