সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীর মাটিকাটা কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীর মাটিকাটা কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক সেমিনার

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টার সময় মাটিকাটা কলেজ হল রুমে বাংলা, ইংরেজী ও বিজ্ঞান বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাটিকাটা কলেজের গভর্ণিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বদরুজ্জামান রবু মিয়া।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু।

 

হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, বাংলা বিভাগের শিক্ষক মনিরুল ইসলাম, ইংরেজী বিভাগের শিক্ষক আব্দুল কাদের খান, বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল মান্নান শেখ, গোলাম কিবরিয়া, আ ন ম মাহমুদুল হাসান হিরোসহ কলেজের গভর্ণিং বড়ির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স/অ