নিজস্ব প্রতিবেদক:
‘মরণ ফাঁদ ফারাক্কার কবল থেকে বাংলাদেশকে বাঁচাও্’ এই শ্লোগান নিয়ে রাজশাহীতে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এর সংবাদ সম্মেলন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর আলুপট্টি সংলগ্ন পদ্মা নদীতে একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুলিশি বাঁধার মুখে স্থান পরিবর্তন করে পদ্মা সংলগ্ন কফি বার কনফারেন্সে রুমে গেলে সেখানেও পুলিশ বাঁধা দেয়।

সংবাদ সম্মেলণে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহীন শওকত সভাপতিত্ব করেন এ্যাবের চেয়ারম্যান ইন্জিঃ এস.কে এইচ চৌধুরী পাইনি ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। কিন্তু এ সময় অনুমতি না থাকার অভিযোগে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে বাধা দেন। পুলিশের বাধার মুখে সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম সিল্কসিটি নিউজকে বলেন, ‘ফারাক্কার নামে তারা সরকার বিরোধী প্রচারণা চালাতেন বলে আমাদের কাছে তথ্য ছিল। এজন্য সংবাদ সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে।’
স/অ










