সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৭

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৭

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ সোমবার দুপুরে নগর পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

নগরীর ৪টি থানা পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ৬ জন, মতিহার থানা ২ জন, শাহমখদুম থানা ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও রাজপাড়া থানা পুলিশ কোর্টস্টেশন রেললাইনের ধার হতে মো. শান্তকে (১৯) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 
স/আ