বাঘা প্রতিনিধি:
বাংলাদেশ সরকার আপনাদের পাশে। এই সরকার দেশের উন্নয়নে সব সময় কাজ করেছেন। আগামীতেও করবেন। আপনারা গ্রাম পুলিশ রাতের পর রাত খাকি পোশাক পরে গ্রামের মাঠে ঘাটে ছুটে বেড়িয়েছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে গ্রাম পুলিশের পদবির পরিবর্তন হয়েছে। ফলে গ্রাম পুলিশের জন্য দিন দিন কাজের পরিধিও বাড়ছে।
আজ রোববারা বেলা ১১টায় বাঘা উপজেলার ইউনিয়ন পরিষদের উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মরত গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন এই কথা বলেন।

তিনি বলেন, পাশাপাশি সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। দেশ স্বাধীনের পর গ্রাম পুলিশের জন্য ২২০ টাকা বেতন ধার্য ছিল। ১৯৯৫ সালে বাড়িয়ে দফাদার পদের জন্য এক হাজার ও চৌকিদার পদের জন্য ৭০০ টাকা নির্ধারণ ছিল। বর্তমান সরকার একজন গ্রাম পুলিশ বেতন ৩ হাজার ৫০০ টাকা করেছে। ঈদে বেতনের সমপরিমাণ বোনাস চালু করেছে। তাই গ্রাম পুলিশদের সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিন্নাত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমি।
এসময় উপস্থিত ছিলেন, বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জান্নাত, মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যাস আকবর হোসেন, গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু প্রমুখ।
এই ৫টি ইউনিয়নের কর্মরত ৩৭ জন গ্রাম পুলিশকে একটি করে চায়না বাইসাইকেল দেওয়া হয়েছে।
এদিকে, সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে বাঘা উচ্চবিদ্যালয় ও ইসলামি একাডেমি স্কুল পরিদর্শন করে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
স/আ










