সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

‘ফাঁকা বুলি’ না আওড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান চীনের প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
‘ফাঁকা বুলি’ না আওড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান চীনের প্রেসিডেন্টের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জি-টুয়েন্টি সম্মেলনে বিশ্ব নেতাদের ‘ফাঁকা বুলি’ না আওড়াতে আহ্বান জানিয়েছেন স্বাগতিক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থবহ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব দিয়েছেন তিনি।

 

অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ২০টি দেশের সংগঠন জি-২০ সম্মেলন শুরু হয়েছে রোববার। এবারই প্রথমবারের মতো চীনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।

 

দুই দিনব্যাপী এ সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি অর্থায়ন, বাণিজ্য ও বিনিয়োগ।

 

তাই বিশ্ব নেতাদের ‘ফাঁকা বুলি’ না আওড়ে অর্থবহ আলোচনার আহ্বান জানান তিনি।

 

 

এবারের সম্মেলনের আলোচ্য-সূচির মধ্যে বৈশ্বিক ইস্পাত সংকট, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট এবং অ্যাপলের মতো বহুজাতিক কোম্পানির কর নীতি রয়েছে।

 

মিস্টার জিনপিং মনে করেন, বৈশ্বিক অর্থনীতি আবার ঘুরে দাঁড়ালেও অর্থনীতি ও বাণিজ্য নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। জি টুয়েন্টি সম্মেলনে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো একত্রিত হয় এবং একে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ব্যাপক।

_91025486__91022083_obamapa

এই সামিটেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন তেরিজা মে। এ ছাড়া বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে এই সম্মেলনে যোগ দিয়ে চীনে শেষ রাষ্ট্রীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সূত্র: বিবিসি বাংলা