সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ে এক যুবক (২৬) খুন হয়েছেন।

সোমবার রাতে ওয়ারীর জয়কালীমন্দির এলাকার সুইপার কলোনির পেছনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও নীল রঙের জিন্স প্যান্ট।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম জানান, জয়কালীমন্দিরের পাশে সুইপার কলোনির পেছনে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের গলায় গভীর ক্ষত চিহ্ন ও পিঠে আঘাতের দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

যুগান্তর