সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই তেল পাম্পের জরিমানা

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই তেল পাম্পের জরিমানা

পুঠিয়া প্রতিনিধিঃ

ওজনে তেল কম দেওয়ায় পুঠিয়ায় দুই তেল পাম্পকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাড লিয়াকত আলী শেখ উপজেলার কয়েকটি তেল পাম্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় ওজনে তেল কম দেওয়ার আপরাধে পুঠিয়া ফিলিং ষ্টেশন কে ১০ হাজার টাকা ও হক ফিলিং ষ্টেশন কে ৫ হাজার টাকা জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালত ।

স/অ