সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার: শেখ হাসিনা

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৮১ মিনিট পড়া
নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার: শেখ হাসিনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি একটি দলের সভাপতি। আমি নৌকায় ভোট চাইব, এটা আমার রাজনৈতিক অধিকার। রাজনৈতিক দলের নেত্রী হিসেবে যেখানে যাব, সেখানেই নৌকায় ভোট চাইব।

এ সময় তিনি দলের নেতাদের নৌকার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

সন্ধ্যা সোয়া ৭টায় শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। প্রথমেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের সমালোচনার লোকের অভাব নেই। এক শ্রেণির লোক আছে যাদের কাজই হলো সমালোচনা করা। যারা অহেতুক সমালোচনা করে তারা আমাদের উন্নয়ন সহ্য করতে পারে না। তাদের কথায় কান দিলে চলবে না।

তিনি বলেন, যারা উন্নয়ন চায় না, উন্নয়ন তাদের চোখে পড়বে না। তাই সমালোচনা নিয়ে না ভেবে দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে আমাদের এগিয়ে যেতে হবে। উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

সুত্র: যুগান্তর