সদ্য প্রকাশিত
জাতীয়

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০১৮১ মিনিট পড়া
মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে গোপাল নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার (২৫) কমলগঞ্জের পতন ঊষার এলাকার রাসেল আহমেদের স্ত্রী।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে

যুগান্তর