সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ৬ আইনজীবী

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০১৮১ মিনিট পড়া
খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ৬ আইনজীবী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার ৬ আইনজীবী। রোববার বিকাল ৩টায় তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা ফটকে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার সকালে তিনি খালেদা জিয়ার আইনজীবীদের চিঠি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সাধরণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বেলা সোয়া ১২টার দিকে কারা কর্তৃপক্ষ আইনজীবীদের তালিকা সংবলিত চিঠি গ্রহণ করে বলেও জানান শামসুদ্দিন দিদার।

সমকাল