সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

গাজীপুরে সড়কে প্রাণ হারালেন ব্যবসায়ী

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৮১ মিনিট পড়া
গাজীপুরে সড়কে প্রাণ হারালেন ব্যবসায়ী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ (৩০) নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদ ময়মনসিংহের নান্দাইল থানার চরলক্ষ্মীবালুচর এলাকার মো. রাশিদের ছেলে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিনয় কুমার সরকার জানান, ভোর সাড়ে ৫টার দিকে তরমুজ ব্যবসায়ী আব্দুল হামিদ পিকআপে তরমুজ নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পেছনে তাদের পিকআপের ধাক্কা দেয়।

এতে পিকআপের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তরমুজ ব্যবসায়ী আব্দুল হামিদ ঘটনাস্থলে মারা যান। একপর্যায়ে চালক পিকআপ ফেলে পালিয়ে যায়।

পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই পিকআপটি আটক করে ফাঁড়িতে নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

যুগান্তর