সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

নিউজ ডেস্ক২০ মার্চ ২০১৮১ মিনিট পড়া
গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তুষার (৪৫) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুষার বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, সকাল ৮টার দিকে আমতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় খায়। এতে বাসের সুপারভাইজার তুষার আহত হন।

তুষারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

যুগান্তর