সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

খালুর মৃত্যু খবর শুনে যাত্রা পথে লাশ হলেন ভাতিজী

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৮১ মিনিট পড়া
খালুর মৃত্যু খবর শুনে যাত্রা পথে লাশ হলেন ভাতিজী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খালুর মৃত্যু খবর শুনে পারুলা খাতুনসহ আরোও ৩ জন পাখিব্যানযোগে ধুতুরহাটে রওনা দেয় লাশ দেখার উদ্দেশ্যে। এসময় চুয়াডাঙ্গা- ঝিনাইদহ মহাসড়কের পাচমাইল নামক স্থানে পাখিভ্যান- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পারুলা খাতুন (৫০) নিহত হয়।

এসময় সফুরা খাতুন (৩০) ও পাখিভ্যান চালক আয়নাল হক আহত হয়। রবিবার রাত ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত পারুলা খাতুন সদর উপজেলার সুবদিয়া কাচারী পাড়ার ইসা হকের স্ত্রী।

এলাকাবাসী জানায়, পাচমাইল বাজারে পৌছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পাখিভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে পাখিভ্যানের যাত্রী পারুলা খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অপর দুইজন আহত হয়।

তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শরজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। আজ সকালে পারুলার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যদা নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ