সদ্য প্রকাশিত
রাজনীতি

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৮১ মিনিট পড়া
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও  তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে দুই দিনের নতুন কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশের সকল  থানা, পৌর ও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার দেশের সব  জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটে একই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতা-কর্মীরা।

রাইজিংবিডি