সিল্কসিটিনিউজ ডেস্ক:
আগের দিন রাতেই প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল এলাকা। তাই তাড়তাড়ি দোকান বন্ধ করে বাড়ির ফিরছিলেন এক মহিলা। কিন্তু মাঝ পথেই তিনি বুঝতে পারেন কেউ পিছু নিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সেই ‘দুষ্কৃতী’ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপরে। চলল শারীরিক নির্যাতন। কিন্তু এই ‘দুষ্কৃতী’ আর যে সে দুষ্কৃতী নয়! এক জলহস্তির কাছে শারীরিক নির্যাতনের শিকার হলেন এক মহিলা।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্যারিসে জুওলজিক্যাল পার্কে খুব বৃষ্টির জেরে এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময়ে একটি গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় পার্কের প্রবেশ দ্বার। সেই ফাঁকে একটি জলহস্তি পালিয়ে যায়।
জানা গিয়েছে, ওই পার্কেই একটি বেকারির দোকান রয়েছে গেরালডিন বাউডিন নামে এক মহিলার। তাঁর অভিযোগ, জলহস্তি পালানোর পরের দিন আক্রান্ত হন তিনি। রাতে বাড়ি ফেরার সময়ে একটি জলহস্তি আচমকা তাঁর উপরে ঝাপিয়ে পড়ে। ওই মহিলার আরও অভিযোগ, জলহস্তিটি তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। পরে কোনও ক্রমে ওই জলহস্তির হাত থেকে রক্ষা পান ওই মহিলা।
শেষ পাওয়া খবর অনুয়ায়ী পরে জলহস্তিটিকে খুঁজে পেয়ে ফের পার্কে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত ওই মহিলার ওজন প্রায় ৪০০ পাউন্ড। রাতের অন্ধকারে বাউডিনকে মাদি জলহস্তি ভেবেই তার উপরে নির্যাতন চালিয়েছে বলে মনে করছেন অনেকে।










