সদ্য প্রকাশিত
বিচিত্র

অবাক শিশুর জন্ম কলকাতায়! যেন অন্য গ্রহের জীব

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৮২ মিনিট পড়া
অবাক শিশুর জন্ম কলকাতায়! যেন অন্য গ্রহের জীব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রথম দর্শনে মনে হতেই পারে অন্য গ্রহের কোনও প্রাণী। হঠাৎ দেখে এলিয়ান বলে বিভ্রান্তিও ছড়িয়ে ছিলেন কেউ কেউ। ছড়াচ্ছিল নানা গুজবও। আর এই গুজব এবং বিভ্রান্তি দূর করতে আসরে নামলেন হাসপাতালের চিকিৎসকরাই

 

তাঁদের বক্তব্য, এলিয়ান তো নয়ই! নবজাতক আসলে কলোডিয়ান শিশু। চর্মগত বিকৃতি নিয়ে জন্মানো এই শিশুকে বাঁচিয়ে রাখার চেষ্টায় এখন দিনরাত এক করছেন জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স এবং কর্মীরা।

গত রবিবার জেলা সদরের মাদার এন্ড চাইল্ড হাবে শিশুটির জন্ম দেন ময়নাগুড়ির জল্পেশ মোড় এলাকার বাসিন্দা রেখা রায় (১৯)। স্বামী দুলাল রায় পেশায় ট্রাক চালক। এক বছরের দাম্পত্য জীবনে এটিই তাঁদের প্রথম সন্তান। স্বাভাবিক ভাবেই সন্তান জন্মানোর খবরে আপ্লুত ছিলেন দু’জনেই। কিন্তু পুত্র সন্তানের মুখ দর্শনেই চমকে উঠেছিলেন দম্পতি।

আশ্বস্ত করেছিলেন চিকিৎসকরা। জন্মের পরেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে নিয়ে যাওয়া হয় সিক নিউবর্ন কেয়ার ইউনিটে। সেখানেই শিশুটিকে বাঁচিয়ে রাখার চেষ্টায় লেগে রয়েছেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, এটি একটি বিরল রোগ। কয়েক লক্ষ শিশুর মধ্যে একজন শিশু এমন রোগের লক্ষণ নিয়ে জন্ম নেয়।

জেলা সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানান, ডাক্তারি পরিভাষায় এই ধরনের শিশুকে বলা হয় কলোডিয়ান বেবি (collodian baby)। জিন গত কারণেই এই রোগ হয়ে থাকে। চামড়ার জটিল সমস্যা নিয়ে জন্মায় কলোডিয়ান শিশুরা। চামড়ায় ইলাস্টিসিটি না থাকায় ফাটতে থাকে শরীরের বিভিন্ন অংশ। শরীরের প্রয়োজনীয় অংশগুলির সময় মতো বহিঃপ্রকাশ হয় না। জলপাইগুড়ি জেলা হাসপাতালের ইতিহাসে জন্ম নেওয়া এটিই প্রথম কলোডিয়ান বেবি।

হাসপাতাল সুপার জানান, শিশুটিকে সুস্থ শরীরে পরিবারের হাতে তুলে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই শিশু রোগ এবং চর্ম রোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।

মা রেখা রায় রয়েছেন হাসপাতালেই। প্রথম দিন থেকে এক নাগাড়ে কেঁদেই চলেছেন তিন। বলেন, ‘‘অনেকে অনেক কথাই বলছেন। কিন্তু সন্তান তো আমার। সব কথা, সব যন্ত্রণা আমাকেই সইতে হচ্ছে। কেউ বলছেন গ্রহণে খাবার খেয়ে ফেলেছি। কারও বক্তব্য, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণেই এই ঘটনা।’’

তবে রেখাদেবীর স্বস্তি একটাই পাশে পেয়েছেন স্বামীকে। রেখাদেবীর বক্তব্য, ‘‘আমি চাই ডাক্তারবাবুরা আমার ছেলেকে সুস্থ করে আমার কোলে তুলে দিন। সে যেমন চেহারারই হোক। সন্তান তো আমারই।’’ এবেলা