সিল্কসিটিনিউজ ডেস্ক:
১৯৭৮ সালে দল গঠনের পর থেকে বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাস করতে পারে নি । দলের নেতাকর্মীরা সবসময় জর্জরিত ছিল দুর্নীতি, সাধারণ মানুষের উপর শোষণ এবং ধ্বংসযজ্ঞের মধ্যে । দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকতে পেরে ত্রাস জমতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীদের মনে । ক্ষমতা পিপাসু এই দল এখন নয়া চেয়ারপারসন এর উপর আস্থা হারাতে শুরু করেছে যার ফলশ্রুতিতে ভাঙ্গনের প্রহর গুনছে দলটি।
দলকে সঠিক পথ দেখাতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিএনপির প্রধান নেতারা এবং কিছু না বুঝতে পেরে প্রতিনিয়ত ধ্বংসত্বমূলক কর্মকান্ড চালাচ্ছে দলটি। দলের এমন বেহাল দশায় অনেক নেতা কর্মীরা দল থেকে বেরিয়ে এসে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার কথা ভাবছেন। গোপনসূত্র থেকে জানা গিয়েছে যে, দলের কিছু প্রধান নেতা ইতিমধ্যে দলের কোনো ভবিষ্যৎ না দেখতে পেয়ে দল থেকে বেরিয়ে এসেছে.।

এমতা অবস্থায় দলের সিনিয়র নেতারা বার বার মিটিং ডেকেও কাঙ্ক্ষিত সারা পাচ্ছে না যার ফলশ্রতিতে এক কঠিন বিপাকে পড়েছে দলটি । আসন্ন নির্বাচন সম্পর্কে ভাবাতো দূরের কথা দলকে সামলানোই এখন দুষ্কর হয়ে পড়েছে নেতাদের কাছে।
দেশের মানুষ আর হত্যালুন্ধন চায় না। সুতরাং দেশের মানুষের কথা ভেবে এবং নিজেদের সংকট নিরসন করে এসব ধ্বংসত্বমূলক কর্মকান্ড ও হত্যাযজ্ঞ বন্ধ করে বিএনপি দেশের জন্য কাজ করবে এটি এখন সকলের কাম্য।
তা না হলে দলটি নিশ্চিহ্ন হওয়া এখন কেবলি সময়ের ব্যাপার ।
সূত্র: অদ্বিতীয়বাংলা










