সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পঙ্গু ভিখারিণীকে গণধর্ষণের পর নদীতে নিক্ষেপ

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পঙ্গু ভিখারিণীকে গণধর্ষণের পর নদীতে নিক্ষেপ

মাদারীপুরের শিবচর পৌর এলাকায় এক ভিখারিণীকে (৩৫) গণধর্ষণের পর দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে আজ শুক্রবার বেলা ৩টার দিকে জেলেরা তাঁকে পৌর এলাকার ময়নাকাটা নদীর কচুরিপানা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ও পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের।

তাঁরা জানান, ওই নারীর বাবার বাড়ি শিবচর উপজেলার উমেদপুরে এবং স্বামীর বাড়ি ঢাকার সাভারে। একটি দুর্ঘটনায় তিনি এক পা হারান। তাঁর তিন সন্তান রয়েছে। ভিক্ষাবৃত্তি করেই তিনি সংসার চালাতেন।

পুলিশ জানিয়েছে, ওই নারী শিবচর উপজেলার কাওরাকান্দি ও পাচ্চর এলাকায় ভিক্ষাবৃত্তি শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বড় দোয়ালি নতুন ব্রিজের মোড়ে নামেন। সেখানেই তিনি একটি দোকানে চা পান শেষে রাস্তার পাশেই ঘুমিয়ে পড়েন।

রাতের ওই নারী গণধর্ষণের শিকার হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে নদীর কচুরিপানার মধ্যে ফেলে দেয়। আজ দুপুরে জেলেরা মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে তাঁকে দেখে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

সূত্র: এন/টিভি নিউজ