সদ্য প্রকাশিত
জাতীয়

শফিউল বারী ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৮১ মিনিট পড়া
শফিউল বারী ৭ দিনের রিমান্ডে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামির জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির অবস্থান কর্মসূচি থেকে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শফিউল বারী বাবুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে রমনা ও শাহবাগ থানায় দায়েরকৃত নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। শাহবাগ থানার এসআই অমল বিষ্ণু দেব মামলাটি তদন্ত করছেন।

যুগান্তর