সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

আদিবাসী সুশান্না মার্ডির মৃত্যুতে শোকপ্রকাশ

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
আদিবাসী সুশান্না মার্ডির মৃত্যুতে শোকপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় আদিবাসী পরিষদ তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্না মার্ডির পিতা ও রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক প্রদীপ এক্কার শ্বশুর গোপাল মার্ডি (৬৫) মৃত্যু বরণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাঁশবাড়ী গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ৩ ছেলে ও আত্মীয়-স্বজন রেখে গেছেনে।

গোপাল মার্ডির মৃত্যুতে আদিবাসী যুব পরিষদের পক্ষে কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্রনাথ সিং ও সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স/আ